কলকাতার যোধপুর পার্ক এলাকার একটি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকার রক্ত উত্তরপ্রদেশ ও বিহারে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছে।
অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।