জনপ্রিয় ভিডিও গেম 'কল অব ডিউটি'র একটি কাল্পনিক যুদ্ধের দৃশ্য দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। গেমটিতে উত্তর কোরিয়ার সৈন্যদের বিরুদ্ধে লড়াই এবং দেশটির নেতার কাল্পনিক মৃত্যুর বিষয়টি তুলে ধরা হয়েছে।
গত ২৩ অক্টোবর জাতীয় সংসদের বার্ষিক অডিট চলাকালীন এ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। এ সময় সংস্কৃতি মন্ত্রী চোই হুই-ইয়ংয়ের কাছে জানতে চাওয়া হয়, গেমটির বিষয়বস্তু নিয়ে সরকারের কোনো ধরনের যাচাই-বাছাই বা পদক্ষেপ নেওয়া উচিত কি না।