কক্সবাজারের অধিকাংশ হোটেল-রিসোর্টে নেই ফায়ার লাইসেন্স

কক্সবাজারে পর্যটকদের জন্য থাকা হোটেল ও রিসোর্টগুলোর বেশিরভাগেরই ফায়ার লাইসেন্স নেই, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

কক্সবাজারের অধিকাংশ হোটেল-রিসোর্টে নেই ফায়ার লাইসেন্স

কক্সবাজারে অবস্থিত হোটেল ও রিসোর্টগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পর্যটন নগরীটিতে প্রায় ছয় শতাধিক হোটেল ও রিসোর্ট থাকলেও এর মধ্যে মাত্র দেড়শর মতো প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স রয়েছে। বিশেষ করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি অবকাঠামোগুলো অগ্নিকাণ্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

#কক্সবাজার#হোটেল#রিসোর্ট#অগ্নি নিরাপত্তা#ফায়ার লাইসেন্স