কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: তিনজনের স্বজনদের এখনো খোঁজ মেলেনি

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: তিনজনের স্বজনদের এখনো খোঁজ মেলেনি

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বাকি সাতজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

#কক্সবাজার#অগ্নিকাণ্ড#উখিয়া#দুর্ঘটনা#নিহত