কক্সবাজারে মানবপাচারকারীদের আস্তানা থেকে ৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে সেনাবাহিনী

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

কক্সবাজারে মানবপাচারকারীদের আস্তানা থেকে ৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে সেনাবাহিনী

রবিবার ভোরে কক্সবাজারের টেকনাফে একটি মানবপাচারকারী চক্রের আস্তানা থেকে আটজন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী এবং আট মাস বয়সী একটি শিশু রয়েছে। সমুদ্রপথে অবৈধভাবে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের সেখানে আটকে রাখা হয়েছিল।

উৎস: TBS Bangladesh
#রোহিঙ্গা#কক্সবাজার#সেনাবাহিনী#মানবপাচার#টেকনাফ