কক্সবাজার সড়কে দিনের আলোয় ৫০-৬০টি গাড়িতে ডাকাতি

কক্সবাজারের সড়কে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল ৫০ থেকে ৬০টি গাড়ি থামিয়ে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে।

কক্সবাজার সড়কে দিনের আলোয় ৫০-৬০টি গাড়িতে ডাকাতি

কক্সবাজারের একটি সড়কে দিনের আলোয় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের ভাষ্যমতে, ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল গাড়ি থামিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাদের নিকটবর্তী বনাঞ্চলে নিয়ে মারধর ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০টি গাড়ি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

উৎস: TBS Bangladesh
#কক্সবাজার#ডাকাতি#অপরাধ#বাংলাদেশ