অভিভাবকরা বর্তমানে সন্তানদের স্ক্রিন আসক্তি, খারাপ সঙ্গ এবং কিশোর গ্যাং নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। অথচ বাস্তবতা হলো, পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার সুযোগ, খেলার মাঠ কিংবা সময় কাটানোর মতো নিরাপদ স্থানের অভাব তরুণ প্রজন্মের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশে কিশোরদের নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠছে। তরুণদের সঠিক পথে রাখতে প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশের অভাবই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।