খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে নতুন এনপিএল (নন-পারফর্মিং লোন) রেজোলিউশন গাইডলাইন তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) জানানো হয়েছে যে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই নীতিমালা প্রকাশ করা হতে পারে। নতুন এই গাইডলাইনটি ২০২৭ সাল থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
খেলাপি ঋণ কমাতে এনপিএল রেজোলিউশন গাইডলাইন আনছে বাংলাদেশ ব্যাংক
আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন এনপিএল রেজোলিউশন গাইডলাইন কার্যকর করা হবে।