প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ জানিয়েছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীলতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার সমন্বয় করা অপরিহার্য।
তিনি রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন কামনা করেছেন। এছাড়া পুষ্টি, সামাজিক সুরক্ষা এবং টেকসই কৃষি উন্নয়নের ক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সাথে আরও নিবিড়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।