কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
TBS Bangladesh · 26 অক্টোবর 2026, 1:50 PM · 2 বার পড়া
কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় অবস্থিত আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২৬ অক্টোবর দুপুর ১২টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।