কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের পর তার মরদেহ জন্মস্থান চুরুলিয়ায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে কোনো রাষ্ট্রীয় আলোচনাও হয়নি। তৎকালীন সময়ে কবির পরিবারের অধিকাংশ সদস্য কলকাতা বা আসানসোলের কাছাকাছি বসবাস করতেন। তাদের ইচ্ছা ছিল, চুরুলিয়ায় কবির স্ত্রী প্রমীলা দেবীর কবরের পাশেই যেন তাকে সমাহিত করা হয়।
কবি নজরুলকে কি পরিবারের অগোচরে ঢাকায় সমাহিত করা হয়েছিল?
কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুর পর তাকে জন্মস্থান চুরুলিয়ায় সমাহিত করার ইচ্ছা ছিল তার পরিবারের, কিন্তু তা সম্ভব হয়নি।
উৎস: BBC News বাংলা