কাশিমপুর কারাগারের দেয়াল টপকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে এই পলায়নের ঘটনাটি ঘটলেও বিষয়টি গতকাল জানাজানি হয়। কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্দির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সাতজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কাশিমপুর কারাগারের দেয়াল টপকে নারী বন্দির পলায়ন, ৭ কারারক্ষী সাময়িক বরখাস্ত
কাশিমপুর কারাগারের দেয়াল টপকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় সাত কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উৎস: TBS Bangladesh