কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল ঢাকার দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আব্দুল্লাহ শিকদার (২৪), যিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার দারুস সালাম এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
উৎস: TBS Bangladesh