কারাবন্দি ইমরান খানের চিকিৎসা এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আদালতের নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়করা। তারা ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
কারাবন্দি ইমরান খানের চিকিৎসার দাবিতে সাবেক অধিনায়কদের আহ্বান
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট অধিনায়ক ইমরান খানের চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়করা।