কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করায় স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছর কানাডার অন্টারিও এবং কুইবেকসহ বেশ কয়েকটি অঞ্চলে দাবানলের ঘটনা ঘটেছে। মূলত তীব্র গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণে বনাঞ্চলে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।