উত্তর আমেরিকার পাঁচটি গ্রেট লেকের অন্যতম হলো লেক অন্টারিও। এই হ্রদটি কানাডার অন্টারিও প্রদেশ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত। কানাডার সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প এই হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার হুমকি দিয়েছেন।
কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জেরে লেক অন্টারিও’র নাম পরিবর্তনের হুমকি ট্রাম্পের
কানাডার সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে লেক অন্টারিও’র নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।