বাণিজ্যিক বিরোধের জেরে কানাডা থেকে আমদানিকৃত সব ধরনের গাড়ি ও ট্রাকের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক আরোপের বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের কাছে অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। একই বিষয়ে কানাডা সরকারের প্রতিনিধিদের কাছে মন্তব্য চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানাননি।
কানাডা থেকে আমদানিকৃত গাড়িতে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
বাণিজ্যিক উত্তেজনার জেরে কানাডা থেকে আসা সব ধরনের গাড়ি ও ট্রাকের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।