জয়পুরহাটে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র ধারণ চলাকালে দর্শকদের দুই শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে ২৫০ জন পুলিশ সদস্য, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক মোতায়েন থাকা সত্ত্বেও এই চুরির ঘটনা ঘটে।
অনুষ্ঠান চলাকালে একটি সংঘবদ্ধ চোর চক্র দর্শকদের পকেট ও ব্যাগ থেকে এসব মোবাইল ফোন হাতিয়ে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।