জ্বালানি তেলের দাম সমন্বয়ের আগে তিন মাস বৈশ্বিক বাজার পর্যবেক্ষণ করবে সরকার

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে তিন মাস বৈশ্বিক জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষণ করে দাম সমন্বয়ের প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

জ্বালানি তেলের দাম সমন্বয়ের আগে তিন মাস বৈশ্বিক বাজার পর্যবেক্ষণ করবে সরকার

বৈশ্বিক জ্বালানি তেলের বাজার পরিস্থিতি তিন মাস পর্যবেক্ষণ করার পর দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। গত ৯ জুলাই বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে এই তিন মাস বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে একটি দাম সমন্বয় প্রস্তাব প্রস্তুত করতে বলা হয়েছে।

উৎস: TBS Bangladesh
#জ্বালানি তেল#অর্থ মন্ত্রণালয়#বাংলাদেশ সরকার#জ্বালানি মূল্য#অর্থনীতি