জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং উপসাগরীয় অঞ্চলের উত্তেজনার প্রভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দ্বিতীয় দিনের মতো সূচকের পতন হয়েছে। লেনদেনের দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৫,৫৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন মোট ২২৭টি কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কিছুটা বেড়ে ৭৯১ কোটি টাকায় পৌঁছেছে।