দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রাণ-আরএফএল এবং ওয়ালটন গ্রুপ সোলার সরঞ্জাম উৎপাদনের দিকে বড় ধরনের নজর দিয়েছে। এই দুই শিল্পগোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে ছোট, মাঝারি ও বড় আকারের সৌর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে।
ক্যাপেক্স মডেলের আওতায় তারা সরকারি ও বেসরকারি খাতের গ্রাহকদের কাছে সৌর বিদ্যুৎ সরঞ্জাম সরবরাহের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সেবাও প্রদান করবে।