ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় পরিচালিত নেটওয়ার্ক 'ইউরোমোমো'র প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন মাসের শেষ দিকে ইউরোপে তীব্র দাবদাহের ফলে ১০ হাজার মানুষের অতিরিক্ত মৃত্যু হয়েছে।
সংস্থাটির তথ্যমতে, মৃতদের মধ্যে ৯ হাজারেরও বেশি মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি।