জুলাই শহীদদের সম্মানে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত ভিডিও তথ্যচিত্রে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে জানান, তথ্যচিত্রের অসংগতিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।