জুলাই অভ্যুত্থানের সময় দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ৩জি ও ৪জি ইন্টারনেট সেবা সীমিত করার নির্দেশ দিয়েছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিটিআরসির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ কে দিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেছেন।
জুলাই অভ্যুত্থানের সময় ৫ বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছিলেন পলক
জুলাই অভ্যুত্থানের সময় পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ৩জি ও ৪জি সেবা সীমিত করার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ট্রাইব্যুনালে এমনটাই জানিয়েছেন বিটিআরসির এক কর্মকর্তা।
উৎস: TBS Bangladesh