জুলাই অভ্যুত্থানের পর প্রথম গুমের ঘটনায় তদন্তের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

জুলাই অভ্যুত্থানের পর প্রথম গুমের অভিযোগ ওঠা মিরাজ শেখকে খুঁজে বের করতে হাইকোর্টের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

জুলাই অভ্যুত্থানের পর প্রথম গুমের ঘটনায় তদন্তের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

জুলাই অভ্যুত্থানের পর প্রথম গুমের ঘটনা হিসেবে চিহ্নিত মিরাজ শেখের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ৩০ বছর বয়সী মিরাজ শেখকে খুঁজে বের করে আদালতে হাজির করার জন্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, তা যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

উৎস: TBS Bangladesh
#হিউম্যান রাইটস ওয়াচ#গুম#জুলাই অভ্যুত্থান#হাইকোর্ট#বাংলাদেশ