জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সরকার তা আরও সুসংহত করতে চায় বলে জানিয়েছেন উপদেষ্টা মাহাদি আমিন। তিনি উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারের অনুসারীরা এখনো দেশে সক্রিয় রয়েছে।
উপদেষ্টা আরও সতর্ক করে বলেন, বিদেশে অবস্থান করলেও এই গোষ্ঠী যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।