জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় যুবলীগ নেতা সোবহান কাজীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।