চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য ১৬ হাজার ৮৯ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি পর্যায়ে জিটুজি (G2G) চুক্তির আওতায় ছয়টি রাষ্ট্রায়ত্ত বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এই জ্বালানি তেল আমদানি করা হবে।