জুলাই মাসের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাগুলোর তদন্ত কার্যক্রম নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তদন্ত কর্মকর্তারা অনেক ক্ষেত্রে ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রমাণ পাচ্ছেন। এদিকে, দুই বছরের বেশি সময় পার হলেও হত্যা মামলাগুলোর তদন্তে ধীরগতি থাকায় ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
মানবাধিকার কর্মী ও আইনজ্ঞরা শুরু থেকেই এসব মামলাকে ঢালাওভাবে দায়ের করা হয়েছে বলে সমালোচনা করে আসছেন। জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও স্বীকার করেছেন যে, অনেক ক্ষেত্রে ভুয়া ও অসত্য মামলা দায়ের করা হয়েছে।