জরুরি পরিস্থিতির জন্য তিন দিনের প্রস্তুতি নিতে যুক্তরাজ্যের পরামর্শ

যেকোনো জরুরি পরিস্থিতির মোকাবিলায় নাগরিকদের অন্তত তিন দিনের প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার।

জরুরি পরিস্থিতির জন্য তিন দিনের প্রস্তুতি নিতে যুক্তরাজ্যের পরামর্শ

যুক্তরাজ্যের নিরাপত্তা মন্ত্রী ড্যান জারভিস এক লিখিত সংসদীয় বিবৃতির মাধ্যমে নাগরিকদের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। এই নির্দেশনায় বলা হয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি পরিবারের কাছে অন্তত তিন দিনের প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সামগ্রী মজুত থাকা উচিত। জনমনে আতঙ্ক বা পণ্য কেনার হিড়িক এড়াতে কোনো বড় ধরনের প্রচার ছাড়াই এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

#যুক্তরাজ্য#জরুরি প্রস্তুতি#নিরাপত্তা#ড্যান জারভিস#আন্তর্জাতিক সংবাদ