জন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় জড়িত তরুণদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জোর দিয়ে বলেছেন, এই তরুণদের কর্মকাণ্ড ব্যক্তিগতভাবে কষ্টদায়ক হলেও তাদের প্রতি সহমর্মিতা দেখানো প্রয়োজন। মোদি বিপথগামী এই তরুণদের ক্ষমা করে দিয়ে তাদের মূলধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন।
জন্তর মন্তরের বিক্ষোভে অংশ নেওয়া বিপথগামী তরুণদের ক্ষমা করার আহ্বান মোদির
জন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনকারী তরুণদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাদের ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।