জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) তাদের অংশীদারিত্ব আরও জোরদার করেছে। এই উদ্যোগের আওতায় মোট ৩২৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।
এই অংশীদারিত্বের অংশ হিসেবে ডেনমার্ক সরকারের সহযোগিতায় ১১২ মিলিয়ন ডলার ব্যয়ে 'ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড লাইভলিহুড এনহান্সমেন্ট প্রজেক্ট' (সিআরএএলইপি) নামে একটি নতুন প্রকল্পের যাত্রা শুরু হয়েছে।