জলবায়ু সহনশীল গ্রামীণ আবাসন নকশা প্রতিযোগিতার আয়োজন পিকেএসএফ ও আইএবি-র

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ও দুর্যোগপ্রবণ অঞ্চলের জন্য সাশ্রয়ী আবাসন নকশা তৈরির উদ্যোগ নিয়েছে পিকেএসএফ এবং আইএবি।

জলবায়ু সহনশীল গ্রামীণ আবাসন নকশা প্রতিযোগিতার আয়োজন পিকেএসএফ ও আইএবি-র

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই ও সাশ্রয়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে একটি নকশা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)।

এই উদ্যোগের আওতায় উপকূলীয় অঞ্চল, হাওর, চর, প্লাবনভূমি এবং পাহাড়ি এলাকাসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ বিভিন্ন অঞ্চলের উপযোগী আবাসন মডেল খোঁজা হবে। প্রতিযোগিতার মাধ্যমে সেরা ১০টি নকশা নির্বাচন করা হবে, যা পরবর্তীতে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হবে।

উৎস: TBS Bangladesh
#পিকেএসএফ#আইএবি#জলবায়ু পরিবর্তন#আবাসন#বাংলাদেশ