আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন পাওয়ার লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা এবং বেসরকারি খাতে জলবায়ু বিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। নীতিনির্ধারক, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের নেতারা এক আলোচনায় এ মত প্রকাশ করেন। তারা জানান, আন্তর্জাতিক তহবিল আকর্ষণের জন্য বিনিয়োগযোগ্য বা 'ব্যাংকেবল' প্রকল্প তৈরি করা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রকল্প প্রণয়নে সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধিই এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে তারা উল্লেখ করেন।
জলবায়ু অর্থায়ন নিশ্চিতে সক্ষমতা ও বিনিয়োগযোগ্য প্রকল্পের ওপর গুরুত্ব
আন্তর্জাতিক জলবায়ু তহবিল পেতে সরকারি ও বেসরকারি পর্যায়ে জলবায়ু বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগযোগ্য প্রকল্প তৈরির ওপর জোর দিয়েছেন নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।
উৎস: TBS Bangladesh