সৌদি আরবের জিজান তেল স্থাপনায় নতুন করে হামলার ঘটনা ঘটেছে। এই কমপ্লেক্সটিতে প্রতিদিন ৪ লাখ ব্যারেল তেল শোধন ক্ষমতা সম্পন্ন একটি শোধনাগার রয়েছে, যা দেশটির অন্যতম বৃহত্তম তেল শোধনাগার হিসেবে পরিচিত। হামলার পর সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামো ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ।
জিজানের তেল স্থাপনায় হামলার পর ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে সৌদি আরব
সৌদি আরবের জিজান তেল শোধনাগারে নতুন করে হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কর্তৃপক্ষ।