জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট খোলা রাখার বিষয়ে আলোচনার জন্য যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ইসরায়েল সফর করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ব্রিটেন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের সরকারি পরিকল্পনা এবং ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলার সমালোচনা করেছে। এসব ঘটনার প্রেক্ষিতে আগামী বছর থেকে ইসরায়েলের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।