রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব-২। র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাঈমুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চুয়া সেলিম ওই এলাকায় আত্মগোপনে ছিলেন।
জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
উৎস: TBS Bangladesh