জেমস বন্ডের চরিত্রের দৌড়ে রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট

দীর্ঘ ১৫ বছর জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে নতুন নাম আলোচনায় উঠে এসেছে।

জেমস বন্ডের চরিত্রের দৌড়ে রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট

জনপ্রিয় ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের পরবর্তী অভিনেতা নির্বাচনের প্রক্রিয়া চলছে। দীর্ঘ ১৫ বছর এই চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন এবং নিকোলাস হল্ট। তাদের মতো আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে এই আইকনিক চরিত্রের জন্য বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

#জেমস বন্ড#রবার্ট প্যাটিনসন#নিকোলাস হল্ট#হলিউড#চলচ্চিত্র