শ্রমিকদের অভিযোগ, গত এক বছরে তাদের জীবনযাত্রার ব্যয় প্রায় দেড়গুণ বৃদ্ধি পেয়েছে। অথচ সেই অনুপাতে তাদের আয় বাড়েনি। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের পারিবারিক খরচের হিসাব পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। অধিকাংশ শ্রমিকের ভাষ্যমতে, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে মাছ-মাংসের মতো প্রয়োজনীয় খাবার কেনাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে দিশেহারা শ্রমিকরা
এক বছরে জীবনযাত্রার ব্যয় দেড়গুণ বাড়লেও আয় বাড়েনি শ্রমিকদের, যার ফলে দৈনন্দিন খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা।
উৎস: BBC News বাংলা