ইউরোপের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট এবং সরকারি সেবার মান নিয়ে জনঅসন্তোষ বাড়ছে। এর ধারাবাহিকতায় ফ্রান্সে দীর্ঘ সময় ধরে চলা আন্দোলনের অংশ হিসেবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা তিন সপ্তাহ ধরে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশেষ করে নিম্ন আয়ের এলাকাগুলোর স্কুলগুলোতে পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় সম্পদের অভাব রয়েছে। জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে।