জাতিসংঘের সাধারণ অধিবেশনে আব্বাসকে বাধা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাধা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে আব্বাসকে বাধা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদন অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত রাখার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই বিধিনিষেধের বিষয়ে উদ্বেগ জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছেন আব্বাস। এর পরিপ্রেক্ষিতে এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান। তবে একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, মাহমুদ আব্বাসকে অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে ওয়াশিংটন।

#মাহমুদ আব্বাস#জাতিসংঘ#যুক্তরাষ্ট্র#ফিলিস্তিন#আন্তর্জাতিক সংবাদ