জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের এসডিজি ফোরামে ড. আউয়াল তিস্তা ব্যারাজ প্রকল্পসহ আন্তঃসীমান্ত পানি বণ্টনের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন। এছাড়া তিনি দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন।
জাতিসংঘের এসডিজি ফোরামে তিস্তা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ বাংলাদেশের
জাতিসংঘের এসডিজি ফোরামে তিস্তা ব্যারাজ প্রকল্পসহ আন্তঃসীমান্ত পানি বণ্টন এবং দক্ষতা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।
উৎস: TBS Bangladesh