জাতিসংঘের বাইরে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে সুজান সারান্ডনসহ গ্রেপ্তার অনেকে

জাতিসংঘের বাইরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সুজান সারান্ডনসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

জাতিসংঘের বাইরে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে সুজান সারান্ডনসহ গ্রেপ্তার অনেকে

জাতিসংঘের বাইরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সুজান সারান্ডন। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন এমি বিজয়ী অভিনেত্রী হ্যানা আইনবাইন্ডার, ডেমোক্রেটিক দলের কংগ্রেসনাল প্রার্থী ডারিয়ালিজা আভিলা শেভালিয়ার এবং নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর সফরের প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ থেকে তাদের আটক করা হয়।

#সুজান সারান্ডন#নেতানিয়াহু#জাতিসংঘ#বিক্ষোভ#গ্রেপ্তার