জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে ফেরত দিলেন আইজিপি

নাটোরের একটি পোশাকের দোকান থেকে জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করেছে পুলিশ। পরে আইজিপি সেটি পর্যটকের কাছে হস্তান্তর করেন।

জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে ফেরত দিলেন আইজিপি

জার্মান এক পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। নাটোরের একটি পোশাকের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। পুলিশের একাধিক ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ল্যাপটপটিতে ওই পর্যটকের ছয় মাসের কাজের রেকর্ড এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। পরবর্তীতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন।

উৎস: TBS Bangladesh
#আইজিপি#জার্মান পর্যটক#নাটোর#ম্যাকবুক#বাংলাদেশ পুলিশ