জাপানে রেকর্ড বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে একজন পানির নিচে তলিয়ে যাওয়া গাড়িতে আটকা পড়েছিলেন। এছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে নারিটা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা পড়েছেন।