জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবি জামায়াত আমিরের
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির আমির।
TBS Bangladesh · 2 অক্টোবর 2026, 9:55 PM · 2 বার পড়া
জামায়াতে ইসলামীর আমির দলটির নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
জামায়াত আমিরের ভাষ্যমতে, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অনিয়মের প্রতিবাদ করার কারণেই তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।