বৈদ্যুতিক বাস, মোটরসাইকেল এবং তিন চাকার যানবাহনের জন্য চার্জিং অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় চার্জিং স্টেশন স্থাপনের পাশাপাশি ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট তৈরির পরিকল্পনাও রয়েছে। এছাড়া দেশে ও বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট তৈরির উদ্যোগ সরকারের
বৈদ্যুতিক যানবাহনের জন্য চার্জিং অবকাঠামো তৈরি এবং দক্ষ জনবল গড়ার লক্ষ্যে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার।
উৎস: TBS Bangladesh