কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তাদের ইভি বা ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের জন্য পুঁজিবাজার থেকে ৩০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। কোম্পানিটি আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে এই মূলধন সংগ্রহ করতে চায়।
প্রতিষ্ঠানটি মূলত ইলেকট্রিক মোটরসাইকেল, তিন চাকার যান, যাত্রীবাহী গাড়ি, বাস এবং এনার্জি স্টোরেজ সিস্টেমের বাজারের চাহিদা মেটানোর লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছে।