বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজারে গতি সঞ্চার হয়েছে। ক্রেতাদের আগ্রহ বাড়ায় বিওয়াইডি (BYD) ব্র্যান্ডের গাড়ির বিক্রি ৩ হাজার ইউনিটের মাইলফলক অতিক্রম করেছে।
জ্বালানিচালিত গাড়ির বিকল্প হিসেবে ক্রেতারা এখন বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছেন। এই চাহিদা মেটাতে বিভিন্ন ইভি ব্র্যান্ড তাদের মডেলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন শোরুম স্থাপন এবং চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের ওপর জোর দিচ্ছে।