ইউরোপের ডেনিম বাজারে শীর্ষস্থান ধরে রাখলেও বাংলাদেশের হিস্যা কমেছে

ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে শীর্ষস্থান ধরে রাখলেও বাংলাদেশের রপ্তানি ও বাজারের হিস্যা উভয়ই হ্রাস পেয়েছে।

ইউরোপের ডেনিম বাজারে শীর্ষস্থান ধরে রাখলেও বাংলাদেশের হিস্যা কমেছে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম বাজারে শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় দেশ থেকে আমদানি ৫ দশমিক ৪৮ শতাংশ কমে ১ দশমিক শূন্য ১ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে। এর ফলে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা ৩০ দশমিক ১৮ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে।

উৎস: TBS Bangladesh
#বাংলাদেশ#ডেনিম#রপ্তানি#ইউরোপীয় ইউনিয়ন#অর্থনীতি